ফ্যাক্টফুল টুডে একটি স্বাধীন দ্বিভাষিক সংবাদমাধ্যম। আমাদের লক্ষ্য যাচাইযোগ্য তথ্য, স্বচ্ছ সম্পাদকীয় প্রক্রিয়া এবং নাগরিকের প্রশ্নকে কেন্দ্রে রেখে সাংবাদিকতা করা।
আমরা বিশ্বাস করি সংবাদ কেবল ঘটনার বিবরণ নয়— প্রেক্ষাপট, প্রমাণ ও জবাবদিহি এর অবিচ্ছেদ্য অংশ। প্রতিটি প্রতিবেদন প্রকাশের আগে একাধিক স্তরে যাচাই করা হয়।
বাংলা ও ইংরেজি— দুই ভাষায় সম্পূর্ণ সংবাদ পরিবেশন করাই আমাদের সম্পাদকীয় অঙ্গীকার, যাতে দেশের ভেতরে ও বাইরে পাঠক একই মানের প্রতিবেদন পান।